রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬০৫১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ওপর পশ্চিমা দেশের নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধ ঘোষণার’ শামিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রুশ এয়ারলাইন এয়ারোফ্লটের এয়ারহোস্টদের সঙ্গে এক বৈঠকে শনিবার পুতিন বলেন, ‘এই যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ—আমরা এখনও সে পর্যায়ে আসিনি।’

এদিকে, ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পরে শহরটিতে বোমা বর্ষণের খবর পাওয়া গেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১১তম দিন চলছে আজ রোববার। রুশ সৈন্যরা ইউক্রেনের কয়েকটি শহর ঘিরে রেখেছে এবং হামলা জোরদার করেছে। যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রায় ১৪ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিগেছে বলে জাতিসংঘ জানিয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে রুশ বাহিনী মারিউপোলে গোলাবর্ষণ জোরদার করেছে। এ সময় কিয়েভের উত্তরে অবস্থিত শহর চেরনিহিভের আবাসিক এলাকায় শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে।

ইউক্রেনীয় প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, আগামীকাল সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে, বৈঠকটি কোথায় হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..