মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে ফের আগুন

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৩৪০ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে আবারও আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে রোহিঙ্গা ক্যাম্পে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিট গিয়ে কাজ করছে।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।

গত ১৭ জানুয়ারি রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মধ্যরাতের এই আগুনে ২৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরও আগে গত ৯ জানুয়ারি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। এতে ৪০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির কথা জানা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..