বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

রাশিয়ার গ্যাসে নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ’র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬২১৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের দেশগুলোর যে নির্ভরশীলতা তা কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফরের মধ্যেই এ চুক্তির ঘোষণাটি এল বলে জানিয়েছে বিবিসি।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চলতি বছরই ইইউকে অতিরিক্ত দেড় হাজার কিউবিক মিটার গ্যাস দেবে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার গ্যাসে ইউরোপের নির্ভরশীলতার বিষয়টি জোরালভাবে সামনে আসে।

ইউরোপের গ্যাসের চাহিদার প্রায় ৪০ শতাংশই রাশিয়া মেটায়। যে কারণে, ইউক্রেনে রুশ অভিযানের পাল্টায় ইইউ মস্কোর ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা দিলেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে এমন কোনো পদক্ষেপ নেয়নি।

জোটটি অবশ্য রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। যার অর্থ, ইউরোপকে এখন আমদানি বাড়াতে হবে এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে জোর দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..