বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বিসিএস শিক্ষা সমিতির সাংগঠনিক সচিব হলেন বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬২৮৮ বার পঠিত
বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক: কামরুন নাহার

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন- ২০২২ -এ সাংগঠনিক সচিব (ঢাকা মহানগর-মহিলা) পদে বিজয়ী হয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক কামরুন নাহার। তিনি বর্তমানে বাঙলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফলাফলে কামরুন নাহার পেয়েছেন ৫০৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়মা রহমান পেয়েছেন ৪৫০৯ ভোট ।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদুল খবির ও মহাসচিব নির্বাচিত হয়েছেন শওকত হোসেন মোল্লা।

এছাড়াও ৬১টি বিভিন্ন পদে বিভিন্ন প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বাঙলা কলেজের এ শিক্ষক তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে সাংগঠনিক সচিব (ঢাকা মহানগর-মহিলা) পদে জয়লাভ করেছি। যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে পারেননি তবে দোয়া করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই দোয়া করবেন যাতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।’

উল্লেখ্য, গত ২৩ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন- ২০২২ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর চলে ভোট গণনা। গণনা শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..