মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বেতাগীতে আনসার-ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণী সমাবেশ অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬০৪০ বার পঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত ও ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে বুধবার দুপুরে বেতাগী সরকারি পাইলট উ”চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আনসার কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম ও বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কিরন বালা।
এতে বক্তব্য রাখেন বেতাগী সরকারি পাইলট উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, বেতাগী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী থানার উপ পরিদর্শক মো. আল আমীন, আনসার ও ভিডিপির বেতাগী পৌর ওয়ার্ড দলনেতা সুকদেব হাওলাদার, মোকামিয়া ইউনিয়ন দলনেত্রী শীলা রানী হালদার, হোসনাবাদ ইউনিয়ন আনসার কামন্ডার মো. মজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন, বেতাগী পৌর ওয়ার্ড দলনেতা মো. অলি আহমেদ। বিকেলে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..