মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আট বছর পর বরগুনা জেলা ছাএলীগের নতুন কমিটি ঘোষণা

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৩৮২ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:

দীর্ঘ ৮ বছর পর রেজাউল কবির রেজাকে সভাপতি এবং তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রোববার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি ৩৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচজন এবং সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ছয়জন। এ ছাড়াও বরগুনা ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী তিনজনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

এদিকে ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে সন্ধ্যা থেকে বরগুনা শহরে রাস্তা অবরোধ বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..