রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরায় আন্তঃজেলা চোর চক্রের তিন মহিলা সদস্য আটক

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৩ বার পঠিত

কুমিল্লার বাঙ্গরায় হিন্দু সেজে আন্তঃজেলা চোর চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের শ্রী সিদ্ধেশরী সার্বজনীন দেব মন্দিরের আঙ্গীনায় বটবৃক্ষের স্থান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলো, ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছিরনগর থানাধীন ধরমন্ডল গ্রামের বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্ট মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯), হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন।

স্থানীয়রা জানায়, মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের শ্রী সিদ্ধেশরী সার্বজনীন দেব মন্দিরে গত ১৫ই জানুয়ারি থেকে শুরু করে ০৪(চার) দিন ব্যাপী বাৎসরিক ধর্মীয় উপার নাম কীর্তনের আয়োজন করা হয়। এ সময় আন্তঃজেলা চোর চক্রের মহিলা সদস্যরা মুসলিম নারী হিন্দুদের শাখা পড়ে কৌশলে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গৌরিনা, রিতা রানী, শিপা মজুমদার, রাণী, আশা বাণী, ঝুমুর সরকার, সুমন সরকারসহ তাদের ৬টি স্বর্ণের চেইন ও টাকা হাতিয়ে নেয়। অনুষ্ঠান চলাকালে গৌরিনার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার শুরু করলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠানের দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন মন্দিরের ম্যানেজার শরসিংহ সুত্রধর একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..