বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

পলাশবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৯২ বার পঠিত
জ্ঞানার্জনে বিতর্ক প্রতিযোগীতা একটি অন্যরকম শিক্ষা মেধার উৎকর্ষতা বিকশিত করে-যার কোন বিকল্প নেই ----ইউএনও কামরুজ্জামান নয়ন

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্নীতি দমন কমিশন(দুদক)
সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগীতায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দিনভর উপজেলা পরিষদ টাউনহলে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নবীউল ইসলামের সভাপতিত্বে ‘আলোকিত মানুষ চাই’ শ্লোগান বাস্তবায়নে প্রতিযোগীতা পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বলেন,জ্ঞানার্জনে বিতর্ক প্রতিযোগীতা একটি অন্যরকম শিক্ষা-মেধার উৎকর্ষতা বিকশিত করে-যার কোনো বিকল্প নেই।স্কুলসহ যেকোনো পর্যায়ের শিক্ষার্থীদের বেশি-বেশি করে এমন প্রতিযোগীতায় অংশ নেয়ার অনুরোধ
জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক মো.রুবেল হোসেন।

বিচারকের দায়ীত্বপালন করেন উপজেলা প্রাণীসম্পদ
অফিসার ডা.মো.আলতাব হোসেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মো.মামুনুর রশিদ ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.সুজন মিয়া।

প্রতিযোগিতায় সম্মানিত মডারেটর ছিলেন এসএম
মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহ: শিক্ষক বিশ্ব সাহিত্য কেন্দ্র সদস্য আ.ই.ম মিজানুর রহমান।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন। প্রতিযোগিতায় আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছেন পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য ৩ জন করে ১০টি স্কুল থেকে ৩০ জন শিক্ষার্থী তার্কিক পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়।

বিতর্কের নির্ধারিত ৪টি বিষয়বস্তু ছিল যথাক্রমে
‘শুধু আইন নয়-নীতিনৈতিকতা দিয়েই দুর্নীতি রোধ করা
সম্ভব’ ‘শিক্ষা প্রতিষ্ঠান নয়-পরিবারই নৈতিকতা সৃষ্টিতে
প্রধান ভূমিকা রাখে’ ‘প্রযুক্তির ব্যবহারই দুর্নীতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে’ এবং ‘শিক্ষা নয় নৈতিকতার অভাবই উন্নয়নের প্রধান অন্তরায়’।

শেষে অতিথিবৃন্দ বিজয়ী তার্কিক টীমের হাতে পুরুস্কার তুলে দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..