শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মির্জাগঞ্জের আমরাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে “সাধারণ ক্ষমা”

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৪৩ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ ক্ষমা করেছে।

২২ শে ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

আমরাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কার্যনির্বাহী সংসদ কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের ১৭( ৬) এবং ৪৭( ২) দ্বারা মোতাবেক সাধারণ ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

উল্লেখ্য তিনি গত বছরের ২ নভেম্বর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ২২– ১০ – ২০২২ তারিখ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে দলীয় সকল পদ পদবী হতে স্থায়ীভাবে বহিষ্কার করে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন জুয়েল বেপারী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবে, সে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..