সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

পাবনায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজাসহ আটক দুই

পাবনা প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা বেড়া উপজেলায় একটি ট্রাকে অভিযান চালিয়ে মুরগীর বিষ্টার সাথে পাচারকালে গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

আটককৃত রবিউল হাসান (৩৫) কুমিল্লা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। আর শাহাদাত হোসেন (২৪) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের জমাদিউস সানীর ছেলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পাবনা ক্যাম্পে সংবাদ সন্মেলনে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা বেড়া উপজেলা সদরের দত্তকাদি গ্রামে একটি ট্রাকে অভিযান চালিয়ে মুরগীর বিষ্টার সাথে পাচারকালে ১’শ ৫ কেজি গাঁজাসহ রবিউল হাসান ও শাহাদাত হোসেনকে আটক করে।

কোম্পানি কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..