রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু: অভিযুক্ত পলাতক

আনোয়ার হোসাইন : তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া পূর্বপাড়া গ্রামে।

অভিযুক্ত ধর্ষক গজারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ আব্দুল মালেক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ মার্চ (রবিবার) বেলা ১ টায় শিশুটি অন্যান্য শিশুদের সাথে অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেকের বাড়ির সামনে বালুর মাঠে খেলা করছিল। তখন অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেক অন্যান্য শিশুদের টাকা দিয়ে বিস্কুট কিনতে পাঠিয়ে দেয়। তখন অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেকের স্ত্রী বাড়িতে ছিলনা। এ সুযোগে ধর্ষক ভিকটিম শিশুটিকে টাকা দিয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় ও জোরপূর্বক ধর্ষন করে। তখন শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসিলে ধর্ষক শিশুটিকে ফেলে চলে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে ৭ মার্চ (মঙ্গবার) থানায় আসিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় মামলা দায়ের করেন।

মামলা নম্বর-০৫, তারিখ: ০৭-০৩-২০২৩। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ রুজু হওয়ার পর থেকেই আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি। আসামী পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..