রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে মাহে রমজানে গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭এপ্রিল’২৩ সোমবার সন্ধা ৬.২৫মি.  ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সেক্রেটারি হা. মাও. শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও মাওলানা এনামুল হক (বড় হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জেলা সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মাদ রুকন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির(বামুক) কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, ছাত্র ও যুব বি. সম্পাদক  দেলোয়ার হুসাইন জিহাদী, অর্থ সম্পাদক মুহাম্মদ রিপন মিয়া, বামুক সভাপতি হা. তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আমিনুল হক আকুবপুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক আরিয়ার আহমেদ রাহাত সহ স্থানীয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ নানান পেশার লোকজন এতে অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..