রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী! মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নান্দাইলে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময়

মুরাদনগরে পিতার জানাযার নামাজ পড়ালেন সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্ৰামের মোঃ আব্দুর রহিম মোল্লা (৬২) ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) (১২ই মে) শুক্রবার ভোর ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদ্য প্রয়াত মোঃ আব্দুর রহিম হলেন বর্তমানে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান।

মোহাম্মদপুর গ্ৰামের এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মরহুমের জানাযার নামাজ শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় মোহাম্মদপুর রাহাত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় আশে-পাশের এলাকাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংগ্ৰহণ করেন। মরহুমের জানাযার নামাজ পরিয়েছেন ওনার একমাত্র বড় ছেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কেন্দ্রীয় আমীর ও সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, মোহাম্মদপুর গ্ৰামের মোঃ হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মোঃ ওবাইদুল্লাহ ।

জানাযায় অন্যানের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সোনাকান্দা দরবার শরীফের খলিফা মাওলানা মোহাম্মদ আবুবকর সিদ্দিক, মোহাম্মদপুর রাহাত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান তুহিন, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু, সহকারী প্রধান শিক্ষক গাজী মোঃ নাছির উদ্দিন, শ্যামগ্ৰাম মোহনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবিদ মিয়া, হোমনা চান্দেরচর ইউপি সচিব মোঃ মনির হোসেন, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, মোহাম্মদপুর গ্ৰামের মোঃ মফিজ উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, ইউপি মেম্বার গোলাম কিবরিয়া, আতিকুর রহমান প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..