শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে রাফার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক নান্দাইলে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি

মোরেলগঞ্জে রাফার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে রিটায়ার্ড আর্মস ফোর্সেস অ্যাসোসিয়েশন (রাফা) মোরেলগঞ্জ শাখা।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন রাফা মোরেলগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও তিন বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে রাফা মোরেলগঞ্জ শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফরহাদ হোসেন শিকদার, সহসভাপতি মো. নুরুল ইসলাম তালুকদার, সহসাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. রুস্তম আলী তালুকদার এবং কোষাধ্যক্ষ ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে সার্জেন্ট (অব.) মো. তালুকদার ফিরোজ আহম্মেদ, গিয়াসউদ্দিন, মনির হোসেন, রফিকুল ইসলাম, মিলন হোসেন, মোজাম্মেল হোসেন, আনোয়ার, ইস্কান্দার মোল্লাসহ রাফার অন্যান্য সদস্য ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা প্রীতিভোজে মিলিত হন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..