শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নান্দাইলে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় নান্দাইলে আইনশৃঙ্খলা ও জনসেবা নিশ্চিতে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে রাফার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক নান্দাইলে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের

নান্দাইলে আইনশৃঙ্খলা ও জনসেবা নিশ্চিতে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

​এম আর বাবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

​নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় গ্রাম পুলিশদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য, গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, জনসেবা প্রদান এবং এলাকার সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “তৃণমূল পর্যায়ে প্রশাসনের চোখ ও কান হিসেবে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আপনাদের আরও বেশি দায়িত্বশীল, নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে।” যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক বা সামাজিক অস্থিরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ গ্রাম পুলিশদের কর্মতৎপরতা ও তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সাদ্দাম হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..