শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৯৪৫ বার পঠিত

পুলিশ সুপার কামাল হোসেনের তদারকিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। পিস্তলটি তার পড়নের লুঙ্গির ভাজে গোজা ছিল। নজরুল উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।

শনিবার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, অপরাধ রোধকল্পে গৃহীত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ২ জুন রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এসময় স্থানীয় জনৈক জিন্নাহ খাঁর আবাদী জমির উপর থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির ভাজে ডান কোমরে গোজা অবস্থায় একটি বিদেশী সচল ৭.৬৫ পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

তিনি আরো জানান, নজরুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। ঘটনার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ব্যপারে সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।

প্রেস বিফিংএ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন,
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা, উপপরিদর্শক মমিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..