বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি! নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬০২৭ বার পঠিত
নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারও।

স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভির রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল জনতার আলো’র সম্পাদক মো. প্রান্ত পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রান্ত পারভেজ জানান- গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টার সময় অচেনা একটি নাম্বার থেকে পৃথক পৃথক আমাকে এবং আমার স্ত্রীকে ফোন করা হয়। ফোনে সন্ত্রাসীরা তাদের পরিচয় গোপন রেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।

রাজধানী মিরপুর পল্লবীতে বসবাসরত সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারকে ফোন করে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার (৯ জুন) পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় প্রান্ত পারভেজ নিরাপত্তা চেয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..