বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

সদা হাস্যজ্জল সাংবাদিক শাহজাহান ভুলু সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৯৬৮ বার পঠিত

পলাশবাড়ী পৌর শহরের সকলের পরিচিত মুখ সদা হাস্যজ্জল সাংবাদিক শাহজাহান ভুলু সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে৷

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক শাহজাহান ভুলু পৌর শহরের হরিনমারী গ্রামের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় স্বজন’রা। দুপুর সাড়ে ৩ টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক শাহজাহান ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাযা সোমবার সকাল ৯টায় পলাশবাড়ীস্থ দক্ষিন বন্দর তেলের পাম্প সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত হবে ৷ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়৷ তাঁর মৃত্যুতে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..