পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নতুন কমিটি অনুমোদনের প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত এই কমিটিতে মোঃ রাকিব মৃধাকে সভাপতি এবং মোঃ আদনান হোসেন শাওনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কমিটির অন্যান্য পদের তালিকাও প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদসমূহ:
সহ-সভাপতি (৪১ জন): তারিকুল ইসলাম রুবেল, মেহেদী হাসান অন্তর, মোঃ হাসান হাওলাদার, মোঃ ইমরান হাওলাদার, মোঃ নাঈম হোসেন, আসাদুল হাসান মাকসুদ, শামীম মৃধা, তুহিন সিকদার, ওয়াদুদ হাওলাদার, কুদ্দুস মল্লিক, তাজ মোহাম্মদ সিয়াম, ইমরান বাহাদুর, ইব্রাহিম হাওলাদার, সাইমুন ইসলাম আপন, শফিকুল ইসলাম শাওন, তুহিন গাজী, মোঃ সাইফুল ইসলাম, শহিদুল্লাহ খান, ফেরদৌস হোসেন (মাফি), সাব্বির মোল্লা, মোঃ ফেরদৌস হাওলাদার, ফয়সাল আহমেদ, মোঃ সাকির আলম, মোঃ হাসান মোল্লা, মিরাজ হাওলাদার, মোঃ বায়েজিদ ওমর মুন্না, শরীফ হাওলাদার, নাহিদুল ইসলাম শাহজালাল, জহিরুল ইসলাম নাঈম, আরিফ সিকদার, আল-আমিন মিরা, মোঃ জাহিদ হাসান, মোঃ হাসিবুর রহমান, বিজয় চন্দ্র দাস, বিতু মজুমদার, জহির উদ্দীন, জিসান আহমেদ শুভ, সাদ আহমেদ মাসুম, জয় বিশ্বাস, মেহেদী হাসান ইমরান, হাসিব তালুকদার, সাকিব হাওলাদার এবং কামরুল হাসান।
যুগ্ম সাধারণ সম্পাদক (১১ জন): সাগর হাওলাদার, মোঃ রাজিব খান, রফিকুল ইসলাম আকাশ, মোঃ আব্বাস মল্লিক, শাহরিয়ার কবির, আসাদুল হাসান মাকসুদ, ইমরান হোসেন, এস. এ শাকিল, নাজমুল, ইব্রাহীম খান রাজ এবং মোঃ নুরুল হক মৃধা।
সাংগঠনিক সম্পাদক (১১ জন): সম্রাট সিকদার, মোঃ রতিন জোমাদ্দার, সাব্বির হোসেন শুভ, মোঃ খোকা, মোঃ সাগর হাওলাদার (ছোট), ইমাম হোসেন ইমন, তুহিন চৌকিদার, নিরব সিকদার, হাসিব তালুকদার (খোকন), হৃদয় চন্দ্র শীল এবং মোঃ ফেরদৌস হোসেন।
উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা শাখার প্যাডে উপজেলা কমিটি অনুমোদনের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জেলা বা উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কারও সরাসরি বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।