সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

​এম আর বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, নারী নির্যাতন রোধ এবং নান্দাইলকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ সভাপতির বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইউএনও বলেন, জনস্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। এছাড়া অনুমোদনহীন ও অবৈধ ওষুধের ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আগামী মাসের সভা থেকে কমিটির সব সদস্যের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লিটন, পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও আলম ফরাজি। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..