রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াইলে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ২ বছর পর র‍্যাবের হাতে আটক

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নাজমুল হুদা ওরফে ইফান হত্যা মামলার প্রধান আসামি মো. ইমন মিয়া (২২) দুই বছর পলাতক থাকার পর রাজশাহী থেকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আটক ইমন উপজেলার আড়াইউড়া গ্রামের ইনছানের ছেলে এবং ইফান হত্যা মামলার ০১ নম্বর আসামি।
র‍্যাব সূত্রে জানা যায়,শুক্রবার (১৪ জুলাই) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্পের কোম্পানি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ইফান হত্যার প্রধান আসামী ইমন মিয়াকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয়েছে। আটকের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন মিয়া ইফান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ইমন মিয়ার মামলার দায়িত্বে থাকা সিআইডি বাবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সোমবার (২৬ জুলাই) রাত পৌঁনে ৮টার দিকে ঘোষপাড়া মোড় এলাকায় ইফানকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ইফানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইফানের বাবা মো. জামাল বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মো. ইমন মিয়া পলাতক ছিলেন। ২ বছর পর তাকে শুক্রবার গ্রেফতার করা হয়। নিহতের পিতা আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..