সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

তাড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫৯৬৩ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আলোচনাসভা, দোয়া ও গনভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোমেন সিরাজী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার (ওসি) রফিকুল ইসলাম। তাছাড়া উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগন বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। বিকেলে দোয়া ও গনভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..