বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাউফলে কবর খুঁড়ে লাশ চুরি !

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরব্যারেট গ্রামে বজ্রপাতে নিহত রাসেল হাওলাদার (২২) নামের এক জেলের লাশ কবর থেকে চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল চরব্যারেট গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।
জানা গেছে, প্রায় ২ মাস আগে রাসেল তার বাড়ির কাছে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন । তার লাশ চরব্যারেট গ্রামের সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের দক্ষিন পাশে দাফন করা হয়।

শনিবার (১৯ আগস্ট) সকালে বাড়ির কয়েক ব্যক্তি দেখতে পান রাসেলের কবরের মাটি খোড়া, ভিতরে লাশ নেই। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা খলিফা বাড়িতে এসে জড়ো হন।

ওই গ্রামের সাবেক মেম্বার আফরোজা বানু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় দুর্বৃত্তরা কবর খুড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, ঘটনাটি আমি শুনেছি।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..