শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় সেফটি ট্যাংকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৭৯ বার পঠিত

গাইবান্ধায় টয়লেট এর সেফটি ট্যাংকে পড়ে আরমান মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

বুৃধবার (৬ সেপ্টেম্বর) দুপর ২টার দিকে সদর উপজেলার কুপতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আরমান পৌরশহরের মাতৃসদন এলাকায় তার খালা বিনা বেগমের সঙ্গে বসবাস করতেন।

গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্য নাসিম রেজা জানান, দুপুরে স্থানীয় শামসুজ্জোহা নামে জনৈক ব্যক্তির বাড়িতে সেফটি ট্যাংক পরিস্কার করছিল আরমান। এসময় সে সেফটি ট্যাংকের গভীর গর্তে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

কুপতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..