সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

মুরাদনগরে উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৬০৩৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখা’র আয়োজনে মুরাদনগর সাংবাদিক সমিতির ব্যবস্থাপনায় উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউপির চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর (পশ্চিম) ইউপির চেয়ারম্যান (সাবেক ভিপি) জাকির হোসেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখা’র সভাপতি ইয়াছমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুকী তাপস।

কর্মশালার বিষয়বস্তু ছিল সাংবাদিকদের কাজ কি, আমি কেন সাংবাদিক হবো, সাংবাদিক হলে আমার কি লাভ, একজন আদর্শ সাংবাদিকের গুনাবলী কি কি। প্রকৃত ও অপ্রকৃত সাংবাদিকের মধ্যে পার্থক্য বিষয়ে আলোচনা করেন শাহাজাদা এমরান। ফটো সাংবাদিক এবং আদর্শ ফটো সাংবাদিকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন ওমর ফারুকী তাপস। সংবাদ কি, সংবাদ লিখার পদ্ধতি ও প্রয়োগ, “নির্বাচন ও সাংবাদিক” নিয়ে আলোচনা করেন ইয়াছমিন রীমা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা’র সভাপতি এন এ মুরাদ’র সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম সাহেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায়
উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা’র দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, এম কে আই জাবেদ, রায়হান চৌধুরী।

কর্মশালায় অংশ নেয়, মুরাদনগর প্রেসক্লাবের (সাবেক) সভাপতি দৈনিক কালের কন্ঠের মুরাদনগর প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, দৈনিক বায়ান্ন ও সাপ্তাহিক আমোদ এর মুরাদনগর প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার কুমিল্লা উত্তর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক ভোরের পাতার মুরাদনগর প্রতিনিধি শামীম আহাম্মেদ, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার পুতুল আক্তার, দৈনিক সমাজ কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক ঢাকা প্রতিদিনের মুরাদনগর প্রতিনিধি এম ফয়জুল ইসলাম, দৈনিক খোলা কাগজের মুরাদনগর প্রতিনিধি আজিজুল হক, দৈনিক স্বাধীন বাংলার মুরাদনগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক একুশে সংবাদের মুরাদনগর প্রতিনিধি বিলাল হোসাইন, দৈনিক একুশের বাণী আনোয়ার হোসেন, দৈনিক সময়ের ধারা পত্রিকার মুরাদনগর প্রতিনিধ জহিরুল ইসলাম, ফটো সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ, আব্দুল আলিম, মিজানুর রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..