শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৫৪ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে পলাশবাড়ী পৌর এলাকার সড়ক ও জনপথ অফিসের পাশে পলাশবাড়ী বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..