শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঢাকা-১৮ আসনে কেটলি প্রতীক পেয়েছেন খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৮৪ বার পঠিত

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি কেটলি প্রতীক পেয়েছেন।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছ থেকে প্রতীক নিয়েছেন তিনি।

ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে গত দুই যুগের বেশি সময় ধরে ঢাকা-১৮ আসনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খসরু চৌধুরী। জনপ্রতিনিধি না হয়েও ঢাকা-১৮ আসনের অনেক কাঁচা রাস্তা পাকাকরণ, সংস্কার ও চলাচল উপযোগী করেছেন। ঢাকা-১৮ আসনে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলেছেন তিনি। যার মধ্যে অন্যতম কেসি হাসপাতাল ও কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ। যেখানে দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন খসরু চৌধুরী।

প্রতীক পেয়ে বিজিএমইএর পরিচালক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী বলেন, আমি এমপি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে ঢাকা-১৮ আসনকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলবো। ঢাকা-১৮ হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার এমপি হবে জনতার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..