বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

তাড়াইলে ১৮৯৪ জন শিক্ষার্থী নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৩৬ বার পঠিত

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলার ১৫ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা এবং ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া জানান, এবার উপজেলায় মোট ১৪২৭ জন (৭৩২ ছেলে ৬৯৫ জন মেয়ে) শিক্ষার্থী এস‌এস‌সি, ৩৮৪ জন শিক্ষার্থী দাখিল ও ৮৩ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১৮৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ১৩ জন শিক্ষার্থী অনুপুস্থিত ছিল। এর মধ্যে উপজেলার ১৪২৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও ৫ জন অনুপুস্থিত ছিল। তেমনি দাখিল পরীক্ষায় ৩৮৪ জনের মধ্যে ৭ জন অনুপুস্থিত ও ভোকেশনাল ৮৩ জনের মধ্যে ১ জন অনুপুস্থি ছিলেন।
তিনি আরও জানান, উপজেলায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসাসহ মোট পরীক্ষা কেন্দ্র ৩টি ও ভেন্যু ১টি।

তাড়াইল থানার ওসি মনছুর আরিফ বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে আমরা কঠোর অবস্থানে আছি। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..