মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০০৪ বার পঠিত

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো: শহিদ আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী ) বিকাল ৩ টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক হায়দার আলীর ছেলে শহিদ আকন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গড়িয়াবুনিয়া গ্রামের একাধিক লোক বলেন এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে চাঁদা দিয়েই এই অবৈধ বালু ব্যবসা করেন হায়দার আলী।

সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..