শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় ২য় বারের মত সম্পূর্ণ মেধা ও যোগ্যতায় ৫৯জন পেল পুলিশ কনস্টেবলে চাকুরি

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫৯৪৬ বার পঠিত

গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫০ জন তরুণ ও ৯ জন তরুণী। তারা ১২০ টাকায় অনলাইন আবেদন করে তাদের কাঙ্খিত চাকরি পেতে যাচ্ছেন।

শনিবার (২৩ মার্চ) পুলিশ লাইন্স গাইবান্ধার ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। এর আগে শনিবার (১৬ মার্চ) সকাল ১০ টার দিকে গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের সময় পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, প্রায় ৬ হাজার আবেদনকারী প্রার্থীর মধ্যে সাত ধাপে ওইসব প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদের মেডিকেল পরীক্ষা ও ভেরিফিকেশন শেষে প্রশিক্ষণে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..