সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

তাড়াইলে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ ধর্ষণের অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫৮৮৪ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

কিশোরগঞ্জের তাড়াইলে ছোট্ট কন্যা সন্তানের গলায় ছুরি ধরে মা’কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দশদ্রোন গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী শনিবার (৩০জুন) মধ্যরাতে তাড়াইল থানায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত আনু মিয়া (২৫) একই গ্রামের নুরুল আমিনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দশদ্রোন গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। নয় মাস বয়সী জান্নাত নামের একটি মেয়ে রয়েছে তার। স্বামী ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন। গত শুক্রবার রাত ৩টায় অভিযুক্ত আনু মিয়া কৌশলে বসতঘরে প্রবেশ করে মেয়ের গলায় ছুরি ধরে ভুক্তভোগী নারীকে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। ঘরে থাকা মেয়ের কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে আসার পর অভিযুক্ত আনু মিয়া (২৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এই ব্যপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..