বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড

বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৮২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে হাই কমিশনারের সাথে উপ-হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এক ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, বৈঠকে ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে তুলে ধরা হয়। আর দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও দৃঢ় কিভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
‘দুই দেশের মধ্যে বিরাজমান পানি সমস্যার দ্রুত সমাধান, সীমান্ত হত্যা বন্ধ করা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়েও কথা হয়েছে’-বলে জানান বিএনপি মহাসচিব।
ভারতীয় হাইকমিশনারকে উদ্ধৃত করে বিএনপি মহাসচিব বলেন, তারা এ সব বিষয়ে সজাগ রয়েছেন এবং দ্রুততার সাথে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করছেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তনের পরে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ইতোমধ্যে তাদের (ভারত সরকার) যোগাযোগ হয়েছে। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র সাথে তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলেও বৈঠকে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..