মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

এতিম হাফেজ ও বুদ্ধি প্রতিবন্ধী ও শিশুদের নিয়ে কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৮৭২ বার পঠিত

“সংবাদে সংযোগে আস্থায় বিশ্বাসে” এ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে নগরের নূরে মদিনা মাদ্রাসার এতিম হাফেজ শিশুরা, সংরাইশ সরকারি শিশু পরিবারের মেয়েরা ও কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ক্ষুদে শিক্ষার্থীরাসহ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণে কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৪বছর পদাপর্ণের কেক কাটার মধ্যদিয়ে একাত্তর টেলিভিশনের১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ১৩বছর পেরিয়ে ১৪বছর পদার্পনে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানঁ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার নূরে আলম ভূইয়া, মহানগর জামায়াত সহকারি সেক্রেটারী কামরুজ্জামান সোহেল।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম চপল, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, গণমাধ্যম ব্যাক্তিত্ব ,স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দেশগঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে একাত্তর টেলিভিশন ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকল শ্রেনী পেশার মানুষদের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..