বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

সিলেটে চীনা নাগরিক হত্যায় ১০ বছরের কারাদন্ড

সিলেট প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫৯২২ বার পঠিত

সিলেট প্রতিনিধি :

সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার (৬ নভেম্বর) রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন।

ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..