সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

বরিশাল-বরগুনা রুটে নতুন মিনিবাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৬০ বার পঠিত

বরগুনার বেতাগী চান্দখালী বাজার বাসস্টান্ডে বরিশাল-বরগুনা রুটের “আমার দেশ আমার অহংকার ” নামের নতুন মিনি বাস সার্ভিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, গতকাল সকাল ১১টায় বরগুনার বেতাগী  চান্দখালী বাজার বাসস্টান্ডে বরিশাল- পটুয়াখালী- কুয়াকাটা- মির্জাগঞ্জ- ও বরগুনা রুটে মির্জাগঞ্জ মালিক সমিতির অন্তর্ভুক্ত “আমার দেশ আমার অহংকার” নামের মিনি বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা বলেন, এই বাস সার্ভিস এ অঞ্চলের যাত্রীদের জন্য নিরাপদ ও আরাম দায়ক হবে।

বাসমালিক মোঃ ফিরোজ বলেন, পূর্বেও মির্জাগঞ্জ মালিক সমিতির আওতায় এই রুটে আমরা আমাদের বাস সার্ভিস পরিচালনা করে আসছিলাম কিন্তু মাঝখানের দীর্ঘ সময় আমাদের সমিতির অধিকাংশ  বাস বন্ধ করে বরিশল- পটুয়াখালী মালিক সমিতির কিছু বাস অবৈধ ভাবে পরিচালনা করে আসছিল। আমরা আমাদের বাস সার্ভিস ফিরে পেতে পটুয়াখালী জেলা প্রশাসককে অবহিত করি। জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের কাগজ পত্র যাচাই-বাছাই করা হয়, তাতে আমাদের আবেদনের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি বরিশাল- পটুয়াখালী মাকিল সমিতিকে আবেদনের বিষয় বিঁধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন। কিন্তু তারা এ ব্যপারে কালক্ষেপণ করে। তাই আজ থেকে নতুন করে আমরা আমাদের লাইনে পুনরায় বাস সার্ভিস  পরিচালনা শুরু করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..