শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্বত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা সদর বাজার গোরস্থান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল মিয়ার তত্বাবধানে একটি আনন্দ মিছিল বের হয়ে থানা মোড়, মাদ্রাসা মার্কেট, হাসপাতাল রোড, খলিফাপট্টি সহ সদর বাজারের মূল সড়ক গুলো প্রদক্ষিন করে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোঃ সামির হোসেন সাকি, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম, ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, তাড়াইল সদর ইউনিয়ন শাখার সভাপতি মাজহারুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার নেতা মো: উমর ফারুক, নূর মোহাম্মদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা আহ্বায়ক আতিকুর রহমান লতিফ, সদস্য সচিব সুমন মিয়া (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..