শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮২ বার পঠিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে উপজেলা সদর (নতুন বাজার) নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ, পুরাতন বাসট্যান্ড হয়ে নতুন বাজার কলেজ গেইটের সামনে এসে র‌্যালীটি শেষ হয়।

পরে নান্দাইল প্রেসক্লাবের সামনে ঐতিহ্য সম্বলিত লাঠিবাড়ি খেলার মাধ্যমে ১ম পর্যায়ের অনুষ্ঠান সমাপ্ত হয়। বিকালে নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সাফায়েত আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে মাওলানা হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্ভলিত কেক কাটা রাত ৯টা পর্যন্ত অতিথিদের আপ্যায়ন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..