বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৭০ বার পঠিত

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৮টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এসব অনুদান গ্রহণ করেন।

আজ এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে অষ্ট্রেলিয়ার অল ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের কাছ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

এসময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অষ্ট্রেলিয়ান এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..