শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট বিতরণ : বিএনপি নেতাকে কারন দর্শানোর নোটিশ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৯৩ বার পঠিত

বরগুনার বেতাগীতে বিএনপি নেতার সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার লিফলেট বিতরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো : শাওন মৃধা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করেন। ছবিতে দেখা যায় চায়ের দোকানে লিফলেট বিতরণ কালে পাশেই বসে ছিলেন মোকামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম – আহবায়ক মো : মোশাররফ হোসেন আকন ।

এসময় বিএনপি নেতার নীরব ভূমিকা পালন করার অভিযোগে উপজেলা বিএনপি র সিনিয়র যুগ্ম – আহবায়ক অধ্যক্ষ মো : শাহীন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তার নীরব থাকা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কারন দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম -আহবায়ক
অধ্যক্ষ মো : শাহীন

লিফলেট বিতরণের বিষয় বেতাগী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন- আহবায়ক মো : নাইম খান বলেন ” আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিশীল করার চেষ্টা করছে আমরা ছাত্রদল রাজপথে এর জবাব দিব, পাশাপাশি প্রশাসনকে বলবো আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এদের বিরুদ্ধে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..