মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৭৭ বার পঠিত

কিশোরগঞ্জে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (দুপুর ২.৩০মিনিটে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার। তিনি বলেন- “আলেমরা দেশের সম্পদ, আদর্শ সমাজ বিনির্মাণে আলেম সমাজ সবসময় সোচ্চার ছিল, সম্প্রতি আওয়ামী স্বৈরাচার সরকার পতনে আলেম সমাজের ভূমিকা ছিল চোখে পড়ার মতো, চলতি বছরের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শেষ হবে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন, তাই তাদেরকে ইসলাম, দেশ ও মানবতার সেবায় উদ্বুদ্ধ করার লক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জামিয়া শামসুদ্দিন ভূঁইয়া বড় বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা হিফজুর রহমান খান, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহা পরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, জামিয়া নূরানীয়া তারাপাশার মুহতামিম মাওলানা আবুল বাশার, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহাদ্দিস শায়েখ শোয়াইব আব্দুর রউফ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা ওসমান গনী সিরাজী, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা হুমায়ুন আহমদ, মাওলানা এনামুল হাসান ওবায়দী, মাওলানা মু’তাসিম বিল্লাহ মুত্তাকী, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা মুফতি নূরুদ্দীন নোমানী, মুফতি মিসবাহ উদ্দিন রহমানী, মাওলানা হাবিবুর রহমান, মওলানা আব্দুল মজিদ কাসেমী, মুফতি কবির আহমদ, মুফতি বায়েজিদ আহমদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবুল হাসান, মুফতি আব্দুর রউফ কাসেমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা এনামুল হক হোসেনপুরী, হাফেজ মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা আমিনুল হক, মাওলানা মুফতি রেজাউল করিম (প্রমুখ)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..