মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৪৯ বার পঠিত

কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার অন্যতম ছাত্রনেতা আশরাফ আলী সোহান বক্তব্যে বলেন, আমাদের জুলাই আন্দোলনকে গণমানুষের কাছে পৌছে দিয়েছে সাংবাদিকরাই, তারই ধারাবাহিকতায় আমরা আমাদের আন্দোলনকে গণঅভ্যুত্থানে রুপ দিতে পেরেছি। এছাড়াও কিশোরগঞ্জে আমাদের সাথে আন্দোলনে অনেক সাংবাদিক গুলিবিদ্ধ এবং আহত হয়েছে। ধন্যবাদ সাংবাদিক সমাজকে জুলুম আর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে আমাদের পাশে থাকার জন্য।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বকৃীত স্বরূপ সম্মাননা, জেলা ইউনিটির সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..