বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

প্রাথমিক শিক্ষা পদক উদ্বোধন করলেন ‘নির্বাহী কর্মকর্তা’

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯৫৫ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি এবং ২০ শে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন করা হয়। যার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা।

১৯শে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলার সভাপতি কে, এম আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ছাত্রদল আহ্বায়ক আবুল বাশার মোখলেস প্রমুখ। ৪ ঠা ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা।

উপজেলায় ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৪৮ টি আইটেমে নিজ স্কুলে বিজয়ীরা, ইউনিয়ন ভিত্তিক জাতীয় পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন,প্রতিটি ইউনিয়নের বিজয়ী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

উপজেলা পর্যায়ে ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। উপজেলা থেকে বিজয়ীরা জেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিমসুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সরদার নাসির উদ্দিন এবং রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা খাদিজা ইয়াসমিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..