মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মুক্তির পর প্রথমবার পিতার কবর জিয়ারত করলেন ব্যারিস্টার আরমান

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৫৭ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :

গোপন বন্দিশালা আয়নাঘড় থেকে মুক্তির পর আজ (শুক্রবার) প্রথমবারের মতো পিতা মীর কাশেম আলীর কবর জিয়ারত করেন ব্যারিষ্টার আরমান। এদিন দুপুরে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে মীর কাশেম আলীর সমাধিস্থলে কবর জিয়ারত করতে আসেন ব্যারিস্টার আরমান।

পিতার কবর জিয়ারতের সময় ব্যারিস্টার আরমান বলেন, আমার পিতা সত্যের জন্য হাসিমুখে জীবন দিয়েছেন। তার বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তিনি দেশ ছেড়ে না গিয়ে হাসিমুখে মৃত্যুকে বরন করেছেণ। হে আল্লাহ আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নির্দোষ। আল্লাহ যেনো তাকে জান্নাতে নসিব করেন সেই কামনা করছি।

এসময় হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী ও মানিকগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার কয়েকশত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

প্রয়াত মীর কাশেম আলী জামায়াত প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংরলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন। ২০১৪ সালের ০২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০১৬ সালের ০৩ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..