শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োগ পাচ্ছে ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ, নজর বিশ্বজুড়ে ঢাকার বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

পিজেএফে’র কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আরটিভির রায়হান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬১২৪ বার পঠিত

পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ),ঢাকা এর কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আরটিভির সিটি রিপোর্টার মোঃ তাইমুন ইসলাম রায়হান।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পিজিএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আগামী ২০২০-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), অর্থ সম্পাদক হানজালা শিহাব (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল করিম (মুক্ত খবর), তথ্যপ্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মো. কামাল হোসেন (মুক্ত তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা (দিনের আলো)।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. মুজিবুর রহমান (দৈনিক কালবেলা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মোঃ শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ), ও মোহাম্মদ মিজানুর রহমান (সময় টিভি)।

অ্যাডভোকেট মো. রুহুল আমিন খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। অন্য সদস্যরা হলেন এস এম এ জাফর বাদশা এবং সিনিয়র সাংবাদিক আকন আবদুল মান্নান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..