শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

২য় বারের মতো পিজেএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মোঃ শহীদ রানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০৭ বার পঠিত

দ্বিতীয় দফায় পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ),ঢাকা এর কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ও ডিইউজের সদস্য মোঃ শহীদ রানা। উল্লেখ্য সাংবাদিক শহীদ রানা সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে ডিইউজের সাথে থেকে সব সময় কাজ করে যাচ্ছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পিজিএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আগামী ২০২০-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), অর্থ সম্পাদক হানজালা শিহাব (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল করিম (মুক্ত খবর), তথ্যপ্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মো. কামাল হোসেন (মুক্ত তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা (দিনের আলো)।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. মুজিবুর রহমান (দৈনিক কালবেলা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মোঃ তাইমুন ইসলাম রায়হান (আরটিভি), ও মোহাম্মদ মিজানুর রহমান (সময় টিভি)।

অ্যাডভোকেট মো. রুহুল আমিন খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। অন্য সদস্যরা হলেন এস এম এ জাফর বাদশা এবং সিনিয়র সাংবাদিক আকন আবদুল মান্নান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..