মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে সম্মাননা পেল হরিরামপুর শ্যামল নিসর্গ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে “দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিসমিল্লাহ খাবার হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবার খাওয়ার পর তাঁদের পেটে ব্যথাসহ অসুস্থতার উপসর্গ দেখা দেয়। এ ঘটনায় হোটেল পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ খাবার হোটেলে ছয়জন মুরগির চাপ ও গ্রিল খেতে বসেন। খাওয়া শেষে তাঁদের একজনের নামে বাসায় নেওয়ার জন্য খাবার পার্সেলও করা হয়। এরপর থেকেই তাঁদের সবার পেটে ব্যথাসহ অসুস্থতা দেখা দিতে শুরু করে। একপর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে তাঁরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান।

অভিযোগে বলা হয়েছে, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দুজন কিছুটা সুস্থ হলেও পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। হোটেলের খাবার খাওয়ার পর এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের নিকট দ্বারস্থ হন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..