ময়মনসিংহের নান্দাইলে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং প্লাস্টিকের অপব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে এক সচেতনতামূলক প্রচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এডিপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে এবং ঘাসফুল যুব ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনের প্রধান অন্তরায়। শিশুদের বিদ্যালয়মুখী রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।” একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবন