বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক প্রচারণা ও নাটিকা পরিবেশন আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মাঝে সেলাইমেশিন ও ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..