রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮৯১ বার পঠিত
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল।

দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার কেন্দ্রীয় বড় মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তরা বলেন, ‘পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।

মাও. আব্দুর রহমান এর সঞ্চালনায় সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাও: গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাও. আশরাফুল ইসলাম, মাও: মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাও: দিদার এলাহী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..