শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৮৮৩ বার পঠিত

রোববার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংগঠনের সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারা। উপস্থিত সদস্যদের স্বাগত জানান ইফতার উপ-কমিটির আহ্বায়ক নাসির আল মামুন ও সদস্য সচিব মাসুম মিজান।

সাংবাদিকদের সাথে এই ইফতার মাহফিলে অংশ নেন বরিশাল বিভাগের বিশিষ্টজনেরা। তাদের মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া ও সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ, ২৫০ শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আয়শা আক্তার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক এ এম সাইদুর রহমানসহ আরো অনেক অতিথিরা। ইফতারের আগে দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..